২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

জাবি ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র শফিউল হাসান চিশতির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। তবে অভিযুক্ত চিশতি এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 11:17 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে প্রাণ রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র টিপুর সঙ্গে মীর মোশাররফ হলে দেখা করতে আসে তার এক বন্ধু ও সেই বন্ধুর প্রেমিকা। এসময় অভিযুক্ত চিশতিসহ তার দুই অনুসারী মিন্টু ও সুজন তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে তারা অভিযোগ করে।

অভিযুক্ত মিন্টু নৃ--বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন।  

তবে অভিযুক্ত চিশতি এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই প্রেমিক--প্রেমিকা জুটি মীর মোশাররফ হলের সামনে অসংলগ্ন অবস্থায় বসেছিল। এ খবর তাকে দেয় চিশতি ও সুজন। পরে তিনি ওই জুটিকে উক্ত স্থান থেকে চলে যেতে বলেন। এর বেশি কিছু হয়নি বলে তিনি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সৈয়দ কামরুল আহছান জানান, তিনি ঘটনাাটি শুনেছেন। তবে লিখিত কোন অভিযোগ তিনি পাননি।