২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যকে চড় মারলেন ম্যাজিস্ট্রেটের স্ত্রী

বইমেলায় র‌্যাব সদস্যকে চড় মারার জের ধরে এক ম্যাজিস্ট্রেটের স্ত্রী গ্রেপ্তার হন। পরে অবশ্য আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

নরসিংদীর ম্যাজিস্ট্রেট নীরোদ চন্দ্র মন্ডলের স্ত্রী হাসিনা মমতাজ শুক্রবার সকালে বাংলা একাডেমীর বইমেলায় প্রবেশ করতে গেলে র‌্যাবের মহিলা সদস্যরা তার ব্যাগ তল্লাশি করেন। এর কিছুক্ষণ পর হাসিনা মমতাজ ফিরে এসে র‌্যাবের সঙ্গে তর্ক--বিতর্কে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, এক পর্যায়ে ওই ম্যাজিস্ট্রেটের স্ত্রী ক্ষিপ্ত হয়ে র‌্যাবের নারী সদস্য জান্নাত বেগমকে চড় মারেন। এ ঘটনায় র‌্যাব সদস্যরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে। 

ওসি হেলাল উদ্দিন আরও জানান, সরকারি কাজে বাধা ও অশোভন আচরণের অভিযোগে হাসিনা মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট নীরোদ চন্দ্র মন্ডল নফহবংি২৪.পড়স কে বলেন, “র‌্যাব সদস্যরা অন্যায়ভাবে আমার স্ত্রীকে লাঞ্ছিত করার পর উল্টো তাকেই পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আদালত থেকে জামিন নেওয়া হয়েছে।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাও র‌্যাব সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা-- ভাবনা করছি।” 

ম্যাজিস্ট্রেট নীরোদ চন্দ্রের গ্রামের বাড়ি মানিকগঞ্জে আর তার গ্রেপ্তারকৃত স্ত্রীর বাড়ি ভোলায়।