২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ৬৪৫ বস্তা ভেজাল সার আটক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরে বৃহস্পতিবার যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬৪৫ বস্তা ভেজাল এএমপি সার আটক ও দুজনকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী বিকেলে ভৈরব বাজারের এমএ মন্নান এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে ৬৪৫ বস্তা ভেজাল এএমপি সার আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সময় গ্রেপ্তার করা হয় গুদামের মালিক ও সার ডিলার এমএ মন্নান এবং কর্মচারী সবুজ মিয়াকে।

ভৈরব থানার এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৯৯ সনের সার নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।