২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

জেলার হাজিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশ সূত্র জানায়, হাজিগঞ্জের টোরাগড় জুনাব আলী ময়দানের উত্তর পাশে জুয়েল (৬), তাহমিনা (৮) ও তাজুল ইসলাম (৮) লাকড়ি কুড়ানোর সময় দুটি ককটেল দেখতে পায়।

বল ভেবে সেগুলো নিয়ে খেলা করার সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় তারা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাজিগঞ্জ থানার ওসি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে।