হুমায়ূন ও শাওন বাবা--মা হলেন
শাওনের কোল জুড়ে ফুটফুটে শিশু। এটি কোন নাটকের দৃশ্য নয়। পুরোপুরি বাস্তব চিত্র। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন পুত্র সন্তানের বাবা--মা হয়েছেন।
পত্রপত্রিকার দেওয়া তথ্য অনুসারে রাজধানীর বারিধারায় অ্যপোলো হাসপাতালে বুধবার বেলা ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে এই পুত্র শিশু জন্ম নেয়। এ সময় হুমায়ূন আহমেদ, শাওনের বাবা--মা ও শাশুড়িসহ অভিনেতা স্বাধীন খসরু ও আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মা--ছেলে দুজনেই ভালো আছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
