২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরিচা মহাসড়কের দু’পাশে বুধবার পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী। এ সময় তিনটি ফিলিং স্টেশন, ১০/১২ টি সুপার মার্কেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 05:01 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সকাল ১০টার দিকে ঢাকা-- আরিচা মহাসড়কের যাদুরচর থেকে শুরু করে হেমায়েতপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের দুটি বুলডোজারের সাহায্যে মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান চলাকালে প্রভাবশালীদের দখলে থাকা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কফিল ফিলিং স্টেশন, সানি ফিলিং স্টেশন, নাসিম ফিলিং স্টেশন, কাশেম মঞ্জিল, মোল্লা মার্কেট, মসজিদ মার্কেট, ভোলাইচাঁন মার্কেট, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়, সুপার মার্কেট ও বেশ কয়েকটি লেদ মেশিন কারখানা।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা দুলাল চৌধুরী জানান, ১৯৫২ সালে সরকার ঢাকা-- আরিচা মহাসড়কের জন্য এলাকা ভেদে ২০০ ফুট থেকে ৩০০ ফুট প্রশস্ত জমি অধিগ্রহণ করে সরকার। যার অধিকাংশই দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের দখলে ছিল।

উচ্ছেদ অভিযান চলাকালে কোন ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলেও সওজের উপ--বিভাগীয় প্রকৌশলী তারেক ইকবাল, উপ--সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম, জরিপ পরিচালনাকারী ফিরোজ আনামসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।