মেহেরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
মেহেরপুর--মুজিবনগর মহাসড়কে সোমবার রাতে ঘনকুয়াশায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী মারা গেছে। মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি পাকা বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা খায়।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলা চক শ্যামনগর গ্রামের মো. দেলোয়ার হোসেন দেলবার (৩০) ও জিয়ারুল (৩২)।
রাত পৌনে ১২ টায় মেহেরপুর জোহা ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে মুজিবনগর যাওয়ার পথে বামুন পাড়ায় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি পাকা ঘরে সজোরে ধাক্কা মারে।
প্রচণ্ড ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মেহেরপুর থানা পুলিশ।
