২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের মুক্তি চেয়েছেন মান্নান ভূঁইয়া

যৌথবাহিনীর সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়েছেন  বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি কারো প্রচারণা ও দাবীতে প্রভাবিত হয়ে রাজনৈতিক নেতাকর্মীকে অযথা হয়রানি না করতে  সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি দলের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু এবং আলী আজগর লবীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আটককৃত বিএনপি নেতৃবৃন্দের কোনো সুনিদিষ্ট অভিযোগ ছাড়া আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ  করেছেন তিনি।