২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের জীবনবৃত্তান্ত

ড. এটিএম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই ফরিদপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ অনার্স ও ১৯৬৪ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে যুক্তরাস্ট্রের ঝুৎধপঁংধ টহরাবৎংরঃু থেকে জনপ্রশাসনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ড. এটিএম শামসুল হুদা কর্মজীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সচিবসহ বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৬ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে সহকারি কমিশনার হিসেবে যোগ দেন। ২০০০ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেন।

এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. এটি এম শামশুল হুদার বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১. ঝসধষষ ঋধসবৎ ধহফ ঃযব চৎড়নষবস ড়ভ অপপবংং; ২. ঘড়হ--এড়াবৎহসবহঃধষ ওহরঃরধঃরাবং ভড়ৎ জঁৎধষ ঐবধষঃয ঈধৎব; ৩. ঋষড়ড়ফ গধহধমবসবহঃ ওংংঁবং.

নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসেইন

মোহাম্মদ ছহুল হোসেইন ১৯৪২ সালে সিলেট শহরের কাজীটোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রগ্রণ করেন। ১৯৬৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন।

ছহুল হোসেইন সচিবসহ সরকারের বিভিন্ন  গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালে সহকারি জজ হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং টহরাবৎংরঃু ড়ভ উবাবষড়ঢ়সবহঃ অষঃবৎহধঃরাব এর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, বিসিএস জুডিশিয়াল এসোসিয়েশন ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য।