২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কেডিএ এর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

যৌথবাহিনী সোমবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) জমিতে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 04:51 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

কেডিএ এভিনিউয়ের দুই পাশ, ফরাজী পাড়া মিট মার্কেট, সান্ধ্য বাজার, সাতরাস্তা মোড়ের এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

যৌথ বাহিনী সূত্র জানায়, সকাল ১০টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেডিএ এর কর্মকর্তা ও যৌথ বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেন।

এ সময় বিএনপি ও আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়, কাশেম স্মৃতি সংসদ, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন কাউন্টারসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।