২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১০ হাজার বস্তা পচা গম উদ্ধার, আটক ১

খুলনা মহানগরীর শিরোমনি বিসিক শিল্প এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে যৌথবাহিনী ১০ হাজার বস্তা পচা গম উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এসময় পচা গম রাখার দায়ে মিতালী ফুড ইন্ডাস্ট্রির পাঁচটি গুদাম বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয় গুদামের তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে।

যৌথবাহিনী সূত্র জানায়-- আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট ও কেক প্রস্তুতকারী খুলনার প্রসিদ্ধ প্রতিষ্ঠান মিতালী ফুড ইন্ডাস্ট্রিজের পাঁচটি গুদামে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ১ হাজার ১৫০ মেট্রিক টন ওজনের ১০ হাজার বস্তা পচা, দুর্গন্ধযুক্ত, পোকায় ধরা ও মেয়াদোত্তীর্ণ গম উদ্ধার করা হয়।

আটক মোয়াজ্জেম হোসেনকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা মহানগর হাকিম আতিকুল হক, ফুলতলা থানার টিএনও এনামুল হক ও ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মহানগর হাকিম আতিকুল হক নফহবংি২৪.পড়স এর কাছে ১০ হাজার বস্তা গম উদ্ধার ও একজনকে আটকের কথা স্বীকার করেছেন।