২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যাওয়ার পথে অবসরপ্রাপ্ত উপ--মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান (৫৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।

চাকরি জীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে মোস্তাফিজুর রহমান ডিআইজি হিসেবে অবসর নেন।      

দুপুরে বিশ্ব ইজতেমা মাঠে এবং সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার বাদ জোহর দিনাজপুরের ফুলবাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মহা পুলিশ পরিদর্শক (আইজি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।