জুরাইনে ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা শুক্রবার রাজধানীর জুরাইনে দুইশ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, র্যাব--১০ এর একটি দল গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর থানার ৩১৯ পশ্চিম জুরাইন রেলগেটে অভিযান চালায়। সেখান থেকে ফেসসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করে।
আটককৃতরা হলো মোঃ আক্তার হোসেন (২৮), মোঃ মোজাম্মেল হোসেন ইকবাল (৩২), মোঃ আলমাস হোসেন (৩০), মোঃ জামিল (৩৩) এবং মোঃ আবুল কাশেম শেখ (৩৩)।
এদের শ্যামপুর থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।
