২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বুধবার গভীর রাতে কলেজ ছাত্রী আফরোজাকে (১৯) ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী সরিষা ক্ষেতে নিয়ে যায়। দু®কৃতকারীরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ীর পাশে একটি আম গাছের ডালে দড়ি দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের পিতা আফসার আলী চারজনকে আসামী করে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তার করার স্বার্থে নাম গোপন রেখেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক বিভাগের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. আশরাফ আলী জানান, পরীক্ষায় ধর্ষণের  আলামত পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাকিম আজাদ জানান,  খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, হত্যাকারীরা  ঘটনা আড়াল করতে আফরোজার লাশ আমগাছে ঝুলিয়ে রাখে।