ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সারসহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুরা বাজারে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২০৬ বস্তা ইউরিয়া সারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ চান্দুরা বাজারের সার ব্যবসায়ী জিতু মিয়ার সারের গুদামে অভিযান চালায়।
সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ২০৬ বস্তা ইউরিয়া সারসহ জিতু মিয়ার ছেলে জাহাঙ্গিরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আটককৃত সার জব্দ করা হয়েছে।
