২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার কারণে বাঘাবাড়ি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি যান্ত্রিক ক্রটির কারণে বুধবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পরিচালিত বাঘাবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্রের ব্যবস্থাপক, প্রকৌশলী এস এম আখতারুজ্জামান বৃহস্পতিবার দুপুরে নফহবংি২৪.পড়স কে  জানান, “এয়ার ফিলটার ডিফারেনশিয়াল প্রেসার বেড়ে যাওয়ার কারণে বুধবার রাত থেকে ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি আপাতত বন্ধ রয়েছে। তীব্র ঘন কুয়াশার জন্য এ সমস্যা হয়েছে। তবে কেন্দ্রটি চালু করার জোর তৎপরতা চলছে।

তিনি জানান, এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও অপর ৭১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু আছে।

উল্লেখ্য, বাঘাবাড়ি থেকে সরকারি তত্ত্বাবধানে ১৭১ মেগাওয়াট এবং বেসরকারি তত্ত্ববধানে  ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।  বুধবার রাত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চলতি ইরি-বোরো মৌসুমে  লোড শেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে।