২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে এম সোবহান আর নেই

বিচারপতি আইনজ্ঞ কে এম সোবহান সোমবার সন্ধ্যায় মারা গেছেন। পার্কে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিচারপতি সোবহানের বয়স হয়েছিল ৮৪। কে এম সোবহানের এক আত্মীয়া জানান, তিনি বিকেলে মালিবাগের বাড়ি থেকে রমনা পার্কে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পার্কে আসা লোকজন তাকে বারডেম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করার পর সন্ধ্যা ছয়টার দিকে বিচারপতি সোবহানকে মৃত ঘোষণা করেন। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি আইনজ্ঞ কে এম সোবহান সোমবার সন্ধ্যায় মারা গেছেন। পার্কে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিচারপতি সোবহানের বয়স হয়েছিল ৮৪। কে এম সোবহানের এক আত্মীয়া জানান, তিনি বিকেলে মালিবাগের বাড়ি থেকে রমনা পার্কে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পার্কে আসা লোকজন তাকে বারডেম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করার পর সন্ধ্যা ছয়টার দিকে বিচারপতি সোবহানকে মৃত ঘোষণা করেন। কে এম সোবহানের বড় ছেলে রেহান সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার রাতে বলেন, রাত ১১টায় স্থানীয় মালিবাগ শাহী মসজিদে তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ বারডেমের মরচুয়ারিতে রাখা হবে। কে এম সোবহান দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বড় ছেলে রেহান জানান, তার মা এস এফ সোবহান অসুস্থ। মেয়ে রোমানা নাহিদ সোবহান কানাডায় থাকেন। ছোট ছেলে আদনান সোবহান থাকেন কলকাতায়। তাদের খবর দেওয়া হয়েছে বলে রেহান সোবহান জানান। দুই সন্তান আসার পর সর্বস্তরের জনগণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত বিচারপতির আরেকটি জানাজা হবে। কে এম সোবহান ১৯২৪ সালের ২৫ জুলাই ফরিদপুর শহরে জন্ম নেন। ১৯৭১ সালে তিনি বিচারপতি হিসেবে যোগ দেন। পরবর্তীকালে তিনি তৎকালীন পূর্ব জার্মানি এবং চেকোস্লাভিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তৎকালীন এরশাদ সরকার তাকে দেশে ফিরিয়ে আনে। এর পর কাজে যোগদানের সময় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের সদস্যরা প্রয়াত বিচারপতির বাসায় গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। এদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল মান্নান খান, ঢাবির সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, ব্যারিস্টার আমির উল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএআর/এসকে/২২২০ঘ.