২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাসিনা, শুনানি চলছে

ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে সোমবার সকাল ৯ টা ২৭ মিনিটে সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে হাজির করা হয়েছে। ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 04:17 AM

Updated : 26 Aug 2022, 09:11 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে সোমবার সকাল ৯ টা ২৭ মিনিটে সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে হাজির করা হয়েছে। ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়েছে।" সকালে নীল রং'র মিটসুবিসি পাজেরো ঢাকা মেট্রো ঘ- ১১- ৬৭১৬ নম্বর গাড়িতে করে করে হাসিনাকে আদালতে নেয়ার সময় সামনে পেছনে নিরাপত্তা রক্ষীরা ছিল। এসময় শেখ হাসিনার গায়ে ছিল ঘিয়ে রংএর শাল। ২৬ ডিসেম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ৩১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। ওইদিন সংসদ ভবন এলাকায় স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে মামলাটির শুনানি শুরু হয়। শুরুর দিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আদালতকে অবহিত করেন। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর জন্য আবেদন জানান। ব্যবসায়ী আজম চৌধুরীর চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে আসামী করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে । বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন। শেখ হাসিনাকে ১৬ জুলাই ভোরে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৪ জুলাই মামলার অভিযোগপত্রে প্রধান দুই আসামীর পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এএইচডি/এসইউএম/পিসি/জিএনএ/১০০০ ঘ.