২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ্ণু মূর্তি চুরির মামলায় আনোয়ারা বেগম ৩ দিনের রিমান্ডে

বিষ্ণু মূর্তি চুরির মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে বিমান বন্দর থানা পুলিশ। এ মামলার অপর আসামি অবসরপ্রাপ্ত উপ সচিব এ এস এম মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষ্ণু মূর্তি চুরির মামলায় জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে বিমান বন্দর থানা পুলিশ। এ মামলার অপর আসামি অবসরপ্রাপ্ত উপ সচিব এ এস এম মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মুন সোহেল ইমতিয়াজ গত বৃহস্পতিবার ওই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চান। রোববার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহ্সানুল হক ওই আবেদনের শুনানি শেষে আনোয়ারাকে তিন দিনের রিমান্ডে এবং মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান। ফ্রান্সের গিমে যাদুঘরে পাঠানোর জন্য পুরাকীর্তির দ্বিতীয় চালানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার পর গত ২২ ডিসেম্বর দুটি বিষ্ণুমূর্তি চুরি যায়। এ ঘটনায় ২৩ ডিসেম্বর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। ২৬ ডিসেম্বর আনোয়ারা বেগম ও মিজানুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯২৮ ঘ.