ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইংরেজি নববর্ষের প্রথম দিন উপলক্ষে আগামী ১ জানুয়ারি ঢাকার আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে।
রোববার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে।
ইংরেজি নববর্ষের প্রথম দিন যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৩০৭ ঘ.
bdnews24