২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ বাস ষ্টেশন থেকে শনিবার দুপুরে ৮০০ ইয়াবা টেবলেটসহ বাবলু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টেকনাফ বাস ষ্টেশন থেকে শনিবার দুপুরে ৮০০ ইয়াবা টেবলেটসহ বাবলু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টেকনাফ বাস ষ্টেশনে অভিযান চালিয়ে ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে বাবলুকে গ্রেপ্তার করে। তিনি জানান, তার দেহ তল্লাশি করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ওই নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়। টেকনাফ থানার উপপরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার হয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৪৫০ ঘ.