লালমনিরহাট, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় শুক্রবার সন্ধ্যায় শহরের আলো রুপা মোড় থেকে লালমনিরহাট সরকারি কলেজের ভিপি ও কলেজ শাখার ছাত্রদল সভাপতি মো. আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলওয়ে ঠিকাদার নজরুল ইসলাম রাজা কয়েক মাস আগে আনিসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন।
অভিযোগে বলা হয়, আনিস তার দলবল নিয়ে রাজার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে তাকে একটি দরপত্রে অংশ নিতে বাধা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24