২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই ট্রাক চালক নিহত ও ২১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহান (৭০) ও আজিবর রহমান (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

যশোর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই ট্রাক চালক নিহত ও ২১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহান (৭০) ও আজিবর রহমান (২৪)। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ভোর সাড়ে ছয়টার দিকে যশোর-মাগুরা সড়কের কদমতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক মারা যান। একটি ট্রাকের হেলপার নুরু মিয়া (৪০) আহত হন। তিনি জানান, সকাল ১১টার দিকে একই সড়কের কেষ্টপুর এলাকায় কুয়াশার কারণে জিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২০ জন আহত হন। আহতদের যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ৪ থেকে ৫ ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৪৫৮ ঘ.