ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমেদ কঠোর ভাষায় 'কাপুরুষোচিত' হামলা চালিয়ে বেনজির ভুট্টোকে হত্যার ঘটনার নিন্দা করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, এটা এক ক্ষমার অযোগ্য অপরাধ যা সারা বিশ্বকে স্তম্ভিত করেছে।
তিনি বলেন, বাংলাদেশী সরকার ও জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তানীদের শোকে সমব্যাথী। তিনি এ ঘটনায় নিহত সবার আত্মার মুক্তি কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/২০৫৩ঘ.
bdnews24