নোয়াখালী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৃজনশীল বইয়ের প্রকাশনা সংস্থা মুক্তধারার প্রতিষ্ঠাতা, অগ্রণী প্রকাশক চিত্তরঞ্জন সাহার শেষকৃত্য বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগের কল্যাণদি গ্রামের শ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বিকেল ৪ টায় চৌমুহনীর শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দিরে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য দেন চৌমুহনী পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, চৌমুহনী সরকারি এস এ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জেড এ ফারুকী, সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ উল্যা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. শাহজাহান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নোয়াখালী জেলা শাখাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।
চিত্তরঞ্জন সাহার সম্মানে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চৌমুহনীর পুস্তুক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।
বুধবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ৮০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ছিলেন চিত্তরঞ্জন সাহা। ২০০৫ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া মুক্তধারা সাহিত্য পুরস্কার ও ড. কাজী মোতাহের হোসেন পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন তিনি।
বই বিক্রিকে একটি সফল আন্দোলনে রূপ দেন চিত্তরঞ্জন সাহা। বিগত শতাব্দীর ৭০ দশকে বাংলা একাডেমীর বটতলায় ফেব্র"য়ারি মাসে তিনি টেবিল পেতে বই বিক্রি করতেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীকালে চালু ও ব্যাপক আকার পায় বাংলা একাডেমীর একুশে বই মেলা।
বই বিক্রিকে একটি আন্দোলনে রুপ দিতে চিত্তরঞ্জন সাহা বিভিন্ন জেলায় মাইক দিয়ে প্রচারণা চালাতেন। '৭১-এ মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তার প্রকাশনা সংস্থা মুক্তধারা থেকে বহু লেখকের জীবনের প্রথম বই প্রকাশিত হয়েছে।
চিত্ত রঞ্জন সাহা ১৯২৭ সালের ১ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কৈলাশ চন্দ্র সাহা। চৌমুহনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও
bdnews24