২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো বিষ্ণুমূর্তির সঙ্গে সাভারে পাওয়া টুকরার মিল নেই: জাদুঘর

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তি পাচারকারীরা ভেঙে ফেলেছে বলে দাবি করেছে র‌্যাব। ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের পূর্ব পাশে বলিয়ারপুরে আবর্জনা ফেলার স্থানে (ডাম্পিং জোন) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে মূর্তির বেশকিছু ভাঙা টুকরা পেয়েছে তারা। রাতেও তল্লাশি চলবে বলে জানিয়েছেন ব্যাব কর্মকর্তারা। তবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে, হারানো বিষ্ণুমূর্তির সঙ্গে খুঁজে পাওয়া টুকরাগুলোর সাদৃশ্য নেই। (আরও তথ্যসহ- ৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তি পাচারকারীরা ভেঙে ফেলেছে বলে দাবি করেছে র‌্যাব। ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের পূর্ব পাশে বলিয়ারপুরে আবর্জনা ফেলার স্থানে (ডাম্পিং জোন) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে মূর্তির বেশকিছু ভাঙা টুকরা পেয়েছে তারা। রাতেও তল্লাশি চলবে বলে জানিয়েছেন ব্যাব কর্মকর্তারা। তবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে, হারানো বিষ্ণুমূর্তির সঙ্গে খুঁজে পাওয়া টুকরাগুলোর সাদৃশ্য নেই। এদিকে, মূর্তি চুরির ঘটনায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক ১০ জনকে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মধ্যে সাতজন আদালতের কাছে জবানবন্দি দিচ্ছিলেন। (আরও তথ্যসহ- ৪) সাভারের বলিয়ারপুরে ভাঙা মূর্তির কিছু টুকরা পাওয়া গেছে বলে বৃহস্পতিবার দুপুরে জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ বলিয়ারপুর থেকে বিকেলে জানান, আবর্জনার