চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. হাসান ও তার স্ত্রী হাসিনা মমতাজ মায়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামে দুদকের উপসহকারী পরিচালক শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে বুধবার রাতে পতেঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারের ভিত্তিতে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকে জমা দেওয়া হাসান ও তার স্ত্রীর হিসাব বিবরণীতে ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার সম্পদ দেখানো হয়। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায় তাদের মোট ৬ কোটি ৭ লাখ ১৮ হাজার ৩১৬ টাকার সম্পদ আছে।
তাদের বিরুদ্ধে পাঁচ কোটি ৩৫ লাখ ৪,৩৯৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মো. হাসান এখন চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন। গত ১৪ ফেব্র"য়ারি র্যাব তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএইচবি/০১৫৫ ঘ.
bdnews24