২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চুক্তি ভেঙেছে: গিমের কিউরেটর

ফ্রান্সের গিমে জাদুঘরের কিউরেটর ভিনসেনত লোফভ বলেছেন, বাংলাদেশ প্রদর্শনী বাতিল করে পুরাকীর্তিগুলো ফেরত দিতে বলেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ সরকার ফ্রান্সের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এ ব্যাপারে তারা আইনের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন না। প্রদর্শনীটি আয়োজন প্রস্তুতির শেষ পর্যায়ে এসে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার ফরাসি দূতাবাসের মাধ্যমে তারা জেনেছেন, বাংলাদেশ সরকার প্রদর্শনী বাতিল করতে এবং পাঠানো পুরাকীর্তি ফিরিয়ে দিতে বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের গিমে জাদুঘরের কিউরেটর ভিনসেনত লোফভ বলেছেন, বাংলাদেশ প্রদর্শনী বাতিল করে পুরাকীর্তিগুলো ফেরত দিতে বলেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ সরকার ফ্রান্সের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এ ব্যাপারে তারা আইনের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন না। প্রদর্শনীটি আয়োজন প্রস্তুতির শেষ পর্যায়ে এসে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার ফরাসি দূতাবাসের মাধ্যমে তারা জেনেছেন, বাংলাদেশ সরকার প্রদর্শনী বাতিল করতে এবং পাঠানো পুরাকীর্তি ফিরিয়ে দিতে বলেছে। তিনি বলেন, "বাংলাদেশে কদিন ধরে যা চলছিল তাতে প্রদর্শনীটি বাতিল করতে বলায় আমি খুব বেশি আশ্চর্য হইনি। আমি ৫ বছর ধরে এই প্রকল্পে কাজ করছিলাম। প্রদর্শনীর ক্যাটালগও ছাপা হয়ে গিয়েছিল।" বিবিসি জানায়, গিমে কর্তৃপক্ষ মনে করছে বাংলাদেশ সরকার চুক্তি ভঙ্গ করেছে। এ কারণে আইনি লড়াইয়ের সম্ভাবনাও নাকচ করে দিচ্ছে না। কিউরেটর লোফভের কথায়, "দুই সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সমস্যা হচ্ছে অন্য পক্ষ চুক্তি মানছে না। এই ঘটনার পর দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আগের মতো থাকবে কিনা সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে।" ফ্রান্সের কোন জাদুঘর বা প্রত