২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

রাজধানীর তোপখানা রোডের একটি ওষুধের দোকানে মঙ্গলবার রাতে দূর্ধর্ষ চুরি হয়েছে। তুনতুন মেডিকেল মার্ট অ্যান্ড সার্ভিসেস নামে দোকানটির মালিক খোরশেদ আলম মজুমদারের ছোট ভাই মো: বায়েজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তারা চলে যান। বুধবার সকালে খবর পেয়ে এসে দেখেন দোকান খোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তোপখানা রোডের একটি ওষুধের দোকানে মঙ্গলবার রাতে দূর্ধর্ষ চুরি হয়েছে। তুনতুন মেডিকেল মার্ট অ্যান্ড সার্ভিসেস নামে দোকানটির মালিক খোরশেদ আলম মজুমদারের ছোট ভাই মো: বায়েজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তারা চলে যান। বুধবার সকালে খবর পেয়ে এসে দেখেন দোকান খোলা। তিনি বলেন, দোকানের ১৪টি তালা ভেঙে চোর মূল্যবান ওষুধ ও শ্বাসকষ্ট নিরাময়ের যন্ত্র এবং নগদ টাকাসহ ১১ লাখ টাকা মাল নিয়ে যায়। মো: বায়েজিদ জানান, চোর প্রায় সব মাল নিয়ে গেছে। এ ব্যাপারে দোকান মালিক খোরশেদ আলম মজুমদার বাদি হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৭০৯ঘ.