ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ফ্রান্সে ইতিমধ্যে পাঠানো ৪২টি পুরাকীর্তি প্রদর্শনীর আগেই দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি।
বুধবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজকের বৈঠকে পুরাকীর্তি ফিরিয়ে আনার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।" তিনি এ বিষয়ে 'বিস্তারিত' জানতে হলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
তবে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, পুরাকীর্তি নিয়ে সৃষ্ট ঘটনার সর্বশেষ পরিস্থিতি বৈঠককে অবহিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা।
বৈঠক শেষে দুপুর ২টায় সংস্কৃতি সচিব বলেন, " ফ্রান্সে পাঠানো পুরাকীর্তি প্রদর্শনীর আগেই ফিরিয়ে আনার ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের হাতে কোন সিদ্ধান্ত অথবা নির্দেশ এসে পৌঁছায়নি।"
একই সময়ে বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বলেন, " ফ্রান্সে পাঠানো পুরাকীর্তি প্রদর্শনীর আগে ফিরিয়ে আনতে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে।"
উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হওয়ার আগে বুধবার সকাল ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আবদুল হক চৌধুরী এক প্রশ্নের উত্তরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, " ইতিমধ্যে ফ্রান্সে পাঠানো পুরাকীর্তিগুলো প্রদর্শনীর আগেই ফিরিয়ে আনা হবে নাকি প্রদর্শনীর জন্য সেখানে রাখা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। নীতি নির্ধারণী পর্যায়ে কোন আলোচনাও হয়নি। তবে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।"
প্যারিসের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য ১ ডিসেম্বর ১০টি বাক্সে ৪২টি পুরার্কীর্তি পাঠানো হয়েছে। একই প্রদর্শনীর জন্য দ্বিতীয় দফায় ২১ ডিসেম্বর রাতে ১৪৫টি প্রত
bdnews24