২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আমেজ লাগেনি পটুয়াখালীর খ্রিস্টানপল্লীতে

বড়দিন মঙ্গলবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের আমেজ লাগেনি পটুয়াখালীর সিডর বিধ্বস্ত খ্রিস্টান পল্লীগুলোতে। নেই তেমন কোন আয়োজন, সাজ-সজ্জা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

পটুয়াখালী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়দিন মঙ্গলবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের আমেজ লাগেনি পটুয়াখালীর সিডর বিধ্বস্ত খ্রিস্টান পল্লীগুলোতে। নেই তেমন কোন আয়োজন, সাজ-সজ্জা। ১৫ নভেম্বর ভয়াল সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে পটুয়াখালীর উপকূল। ঝড়ের আঘাতে পায়রা নদীর পশ্চিম পাড়ের চরখালী, ভিকাখালী, গোলখালীসহ তালতলী ধ্বংস হয়ে গেছে। পূর্ব পাড়ের ছোট বিঘাই, বড় বিঘাই, ফুলতলা, মাটিভাঙ্গাও বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন কয়েক'শ মানুষ। পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা খ্রিস্টান পল্লীটি অনেক পুরনো। এখানকার হিন্দু, মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে রয়েছে স