নোয়াখালী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের ভ্যাকসিন বিক্রির সময় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী (মেডিকেল অ্যাসিসট্যান্ট) আবুল কাশেমকে সোমবার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে হাতিয়া থানায় মামলা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মজুমদার জানান, বেলা ১১টার সময় স্বাস্থ্যকর্মী আবুল কাশেমকে উপজেলা হাসপাতাল থেকে আটক করে যৌথবাহিনী। ওই সময় তিনি আকবর (৩০) নামে এক রোগীর কাছে হাসপাতালের বিনামূল্যের জলাতঙ্কের ভ্যাকসিন এক হাজার টাকায় বিক্রির করার চেষ্টা করছিলেন।
পরে আবুল কাশেমকে থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24