২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কাঁদতে আসিনি'র জন্য হুলিয়া জারি হয়েছিল কবির বিরুদ্ধে

'কাঁদতে আসিনি'- বায়ান্নের ভাষা সংগ্রামের রক্তাক্ত দিন ২১ ফেব্র"য়ারিতে রচিত হয়েছিল এ কবিতা। এর স্রষ্টা ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী। এ অমর কবিতাটি ২২ ফেব্র"য়ারি প্রকাশের পরপরই পাকিস্তানি শাসকগোষ্ঠী তা নিষিদ্ধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'কাঁদতে আসিনি'- বায়ান্নের ভাষা সংগ্রামের রক্তাক্ত দিন ২১ ফেব্র"য়ারিতে রচিত হয়েছিল এ কবিতা। এর স্রষ্টা ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী। এ অমর কবিতাটি ২২ ফেব্র"য়ারি প্রকাশের পরপরই পাকিস্তানি শাসকগোষ্ঠী তা নিষিদ্ধ করে। সুবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত 'কাঁদতে আসিনি ফাঁসীর দাবী নিয়ে এসেছি' কবিতার বইয়ের মুখবন্ধে মাহবুব উল আলম চৌধুরী লিখেছেন- কবিতাটি ১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি রাতেই রচিত হয়েছিল। দীর্ঘ কবিতাটি প্রকাশিত হয়েছিল ২২ ফেব্র"য়ারি। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কবিতাটি সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে। মাহবুব উল আলম চৌধুরীকে নিয়ে বিভিন্ন আলোচনা থেকে জানা যায়, একুশের ভাষা শহীদদের নিয়ে এ কবিতাটি রচনার সময় 'রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের চট্টগ্রামের' আহবায়ক ছিলেন তিনি। ২১ ফেব্র"য়ারি রাতে প্রচণ্ড জ্বরের মধ্যে তাকে ঢাকায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের সংবাদটি দেওয়া হলে সঙ্গে সঙ্গে তিনি কবিতাটি রচনা করেন। ছাত্র ফেডারেশনের সদস্য ননী ধর তাকে ঢাকার খবর দিতে গিয়েছিলেন। তিনিই লিখিয়ে নিয়েছিলেন কবিতাটি। কবিতাটি লেখা শেষ হওয়ার পর মাহবুব আলম চৌধুরীর বাসায় যান রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য খোন্দকার মোহাম্মদ ইলিয়াস। তিনিসহ সংগ্রাম পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নেন অমর একুশে নিয়ে এ কবিতাটি তারা গোপনে প্রকাশ করবেন। ওই রাতেই কবিতাটি ছাপার দায়িত্ব নেন চট্টগ্রামের আন্দরকিল্লার কোহিনূর ইলেকট্রিক প্রেসের ম্যানেজার, কম্পোজিটর ও মেশিনম্যানরা। তাদের উদ্যোগে ও কায়িক পরিশ্রমে এ কবিতা নিয়ে প্রকাশিত হয় একুশের প্রথম সংকলন। ছাপাখানার স্বত্বাধিকারী মরহুম আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের সায় ছিল তাতে। রাতের শেষ প্রহরে কম্পোজ ও প্র"ফের কাজ যখন শেষ হয়ে আসে তখন একদল সশস্ত্র পুলিশ হামলা করে ছাপাখানায়। তবে কর্মচারীরা ক্ষিপ্রতার সঙ্গে লুকিয়ে ফেলতে সক্ষম হন সম্পূর্ণ কম্পোজ ম্যাটার। পুলিশ তন্ন তন্ন করে কিছু খুঁজে না পেয়ে ফিরে গেলে বাকি কাজ শেষ হয়। পরদিন ২২ ফেব্র"য়ারি দুপুরের মধ্যে মুদ্রিত ও বাধাই হয়ে পুস্তিকা আকারে প্রকাশিত হয় কবিতাটি। ওইদিন লালদিঘীর ময়দানে জনসভায় কবিতাটি পাঠের পর এর লেখক মাহবুব উল আলম চৌধুরী, আবৃত্তিকারক চৌধুরী হারুনর রশীদ, কোহিনূর ইলেকট্রিক প্রেসে মুদ্রণের জন্যে কাগজ সরবরাহকারী কামাল উদ্দিন আহমদ বিএ'র নামে হুলিয়া জারি হয়। হারুনর রশীদকে পরে পুলিশ গ্রেপ্তার করে। পাকিস্তান সরকার পুস্তিকাটি বাজেয়াপ্ত করার পাশাপাশি কোহিনূর ইলেকট্রিক প্রেস বন্ধ করে দেয়। ২৩ ফেব্র"য়ারি কবিতাটি প্রকাশের জন্য ছাপাখানার ব্যবস্থাপক দবির উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছয় মাস কারাদণ্ড ভোগ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী জহুরুল হক ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরীর হারিয়ে যাওয়া কবিতার পাণ্ডুলিপি উদ্ধার করে তা নিয়ে 'প্রসঙ্গ: একুশের প্রথম কবিতা' শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি বলেছেন, একুশের প্রথম প্রহরে কবিতা লেখার মাধ্যমে ভাষা আন্দোলনে প্রাণ সঞ্চার করেছিলেন মহান এই ব্যক্তিত্ব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/এমএইচবি/২১১৩ ঘ.