২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মামলার আসামি মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড ওয়ারেন্ট' জারির আবেদনও মঞ্জুর করা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মামলার আসামি মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এই আদেশ দেন। হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মামলার আসামি মাওলানা তাজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এই আদেশ দেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল কবীরের আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারির নির্দেশ দেন। ফজলুল কবীর তার আবেদনে বলেন, তাজউদ্দিন ওই মামলার ঘটনায় আর্জেস গ্রেনেড সরবারহ করেন। তাকে গ্রেপ্তারের জন্য তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি। এই মামলার অন্যতম আসামি মুফতি হান্নানসহ নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের কয়েকজন সদস্য আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাতে গ্রেনেড সরবারহকারী হিসেবে মাওলানা তাজউদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে বলেও জানান ফজলুল বারী। বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলার ঘটনায় গত ১৭ ডিসেম্বর আদালতে দাখিল করা মামলার নথিতে মোট ২৮জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কারাগারে ও কেউ জামিনে রয়েছেন। মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ জানুযারি দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জেকে/এমএইচবি/১৯৪৮ ঘ.