ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরার্কীতির একটি কার্টন হারিয়ে গেছে। কার্টনে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর দুটি বিষ্ণু মূর্তি ছিল। শনিবার বিমানে ওঠানোর সময় পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আইয়ুব কাদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। (আরও তথ্যসহ-১)
তিনি বলেন, "আমি মনে করি হারানো মূর্তির বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত বাকিগুলো পাঠানো ঠিক হবে না।"
মূর্তি খোয়া যাওয়ার ঘটনায় রোববার রাতে জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদী হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার উপপরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কথা জানান। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।
এদিকে, 'প্রত
bdnews24