২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভ্যান চালককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আবু হানিফা(৩০) নামে এক ভ্যান চালককে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় আবু হানিফা(৩০) নামে এক ভ্যান চালককে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে পান্তাপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী খোদেজা আক্তার ও আলাউদ্দিন নামে এক যুবককে আটক করেছে। খোদেজার সঙ্গে আলাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। নিহত আবু হানিফার বাড়ি সদর উপজেলার মানিকদীঘি গ্রামে। হত্যাকাণ্ডের আগে তিনি শঙ্করচন্দ্র গ্রামে শ্বশুর বাড়িতে ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে এক দল মুখোশধারী সন্ত্রাসী আবু হানিফাকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। খোদেজার সঙ্গে আলাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল- উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "ওই সম্পর্ক নিয়ে জটিলতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।" ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য খোদেজা ও আলাউদ্দিনকে আটক করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩১ ঘ.