বগুড়া, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে।
নিহতরা হলেন- সিঅ্যান্ডএফ এজেন্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. সেলিম রেজা (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ব্যবসায়ী সাদেকুল ইসলাম সাগর (৩২) ও সৌখিন এন্টারপ্রাইজের সহকারী সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলমডাঙ্গা গ্রামের মো. শিহাব (২৫)।
শেরপুর থানার উপ পরিদর্শক এবাদ আলী জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী সৌখিন এন্টারপ্রাইজ কৃষ্ণপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের সহকারী ও দুই যাত্রী নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আহতদের শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৫০০ ঘ.
bdnews24