২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গরিবের মক্কা' শোলাকিয়ায় এবার ১৮১তম ঈদ জামাত

দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল সোয়া নয়টায়। সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানে ইতোমধ্যেই প্রশাসন ও ঈদগাহ কমিটি যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। হিসেব মতে শোলাকিয়া ময়দানে এ বছর অনুষ্ঠিত হবে ১৮১ তম ঈদের জামাত। প্রতিবারের মতো এবারো এখানেই দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল সোয়া নয়টায়। সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানে ইতোমধ্যেই প্রশাসন ও ঈদগাহ কমিটি যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। হিসেব মতে শোলাকিয়া ময়দানে এ বছর অনুষ্ঠিত হবে ১৮১ তম ঈদের জামাত। প্রতিবারের মতো এবারো এখানেই দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এবারের ঈদ-উল-আযহার জামাতে ইমামতি করবেন স্থানীয় বড় বাজার জামিয়া মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রীতি অনুযায়ী জামাতে শরিক হওয়া বিপুল সংখ্যক মুসল্লির দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরুর পাঁচ মিনিট আগে শটগানের তিনটি গুলি ছোড়া হয়। তিন মিনিট পর আবার দুটি এবং সর্বশেষ একটি গুলি ছোড়া শেষে নামাজ শুরু হয়। শোলাকিয়া ঈদগাহ কমিটির প্রচার সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠুভাবে জামাত সম্পন্নের উদ্দেশ্যে মাঠ পরিচর্যা, পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।" শোলাকিয়া ঈদগাহের ইতিহাস জনশ্র"তি অনুসারে মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে এবারের ঈদ-উল-আযহার জামাতটি হবে ১৮১ তম ঈদের জামাত। প্রতিষ্ঠার প্রথম বছর অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন, আর এরপর থেকেই এই ঈদগাহের নাম হয় সোয়ালাখি মাঠ। সময়ের সঙ্গে নামটিও কিছুটা পরিবর্তিত হয়ে যায়। শেষমেশ পরিণত হয় শোলাকিয়া মাঠে। বিশাল এই মাঠের মধ্যে কাতার রয়েছে মোট ২৬৫টি। প্রতি কাতারে পাঁচশ'র বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। সেই সঙ্গে মাঠের আশপাশের বিরাট এলাকা জুড়ে ঈদের জামাতে অংশগ্রহণকারীদের হিসেবে নিলে সব মিলিয়ে সংখ্যাটা আড়াই থেকে তিন লাখে পৌঁছে যায়। জনশ্র"তি আছে, এ মাঠে পরপর তিনটি ঈদের জামাত আদায় করলে এক কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেজন্য শোলাকিয়া মাঠ গরিবের মক্কা নামেও পরিচিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএল/এসি/১৪০১ ঘ.