২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের জন্য কোরবানির মাংস সংগ্রহ করবে সশস্ত্র বাহিনী

দক্ষিণাঞ্চলের ঘূর্ণিদুর্গত মানুষের জন্য রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা থেকে কোরবানির মাংস সংগ্রহ করবে সশস্ত্র বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 07:30 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণাঞ্চলের ঘূর্ণিদুর্গত মানুষের জন্য রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা থেকে কোরবানির মাংস সংগ্রহ করবে সশস্ত্র বাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ৬টি ক্যম্পে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা মাংস সংগ্রহ করবে। এরপর তা দুর্গতদের মধ্যে বিতরণের জন্য পাঠানো হবে। কোরবানির মাংস গ্রহণ করা হবে এসব ক্যাম্পে: গুলশান সেনা ক্যাম্প মহাখালী কমিউনিটি সেন্টার, ঢাকা ফোন: ৮৮৩৩২৮০, মোবাইল: ০১৭১২০৬৭২৪৮ সেনা ক্যাম্প পল্টন কমিউনিটি সেন্টার নয়া পল্টন, ঢাকা ফোন: ৯৩৩৭৪০৩, ৮৩৩২৯৭০ মোবাইল: ০১৭১৩১৪০৭৩৭ সেনা ক্যাম্প ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর, ঢাকা ফোন: ৮০৩৪৪৬৪ মোবাইল ০১৭১৩০৯৫৮৭৭ সেনা ক্যাম্প উত্তরা নগর ভবন ৬ নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা ফোন: ৮৯৩২৮৭৭ মোবাইল ০১৫৫২৩৩৮১৯৯ নৌবাহিনী সংগ্রহ দল গুলশান মসজিদ গুলশান-২, ঢাকা মোবাইল: ০১৭১১৪৪৭০৯৯ বিমান বাহিনী সংগ্রহ দল পুরাতন বিমানবন্দর মসজিদ তেজগাঁও, ঢাকা ফোন: ৮৭৫৪৮৩০-৪ বর্ধিত: ৬৮৬৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/এমএইচবি/০০৫৯ ঘ.