ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ পবনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
লালবাগ থানার উপপরিদর্শক নয়ন কুমার জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে জরুরি বিধিমালায় তাকে আটক করা হয়েছে। জামিনে ছাড়া পাওয়ার পর তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।
গত ৩০ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে পবনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধ গাড়ি চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। গাড়ি চুরি মামলায় গত সপ্তাহে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
সর্বশেষ গত মঙ্গলবার তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24