২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজদালিফার পথে লাখো মুসলমান

মক্কার দক্ষিণে আরাফাতের ময়দানে হজপালনকারীরা মঙ্গলবার পুরো দিন খুতবা, মুনাজাত, নামাজসহ ইবাদত-বন্দেগি করেন। সূর্যাস্তের পর সবাই রওনা হন মুজদালিফার পথে। মুজদালিফায় শয়তানের প্রতি প্রতীকী পাথর নিক্ষেপ করবেন তারা। মক্কা থেকে মুজদালিফার রাস্তায় ছিল লাখ লাখ হজব্রত পালনকারীর স্রোত। মুজদালিফা যাওয়ার সুপরিসর রাস্তাটি ছিল ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:08 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

আরাফাত, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মক্কার দক্ষিণে আরাফাতের ময়দানে হজপালনকারীরা মঙ্গলবার পুরো দিন খুতবা, মুনাজাত, নামাজসহ ইবাদত-বন্দেগি করেন। সূর্যাস্তের পর সবাই রওনা হন মুজদালিফার পথে। মুজদালিফায় শয়তানের প্রতি প্রতীকী পাথর নিক্ষেপ করবেন তারা। মক্কা থেকে মুজদালিফার রাস্তায় ছিল লাখ লাখ হজব্রত পালনকারীর স্রোত। মুজদালিফা যাওয়ার সুপরিসর রাস্তাটি ছিল ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। এর আগে লাখ লাখ মুসলমান প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর মুক্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফডব্লিউসি/ডিডি/এমএইচবি/০১৫৭ ঘ.