২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একে-৪৭ রাইফেলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে ল্যাংড়া জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:40 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে ল্যাংড়া জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৭৫ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে জাহাঙ্গীরকে ব্রাহ্মণপাড়া এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মেঝে খুঁেড় একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে রাউজান থানায় খুন, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৪৩৪ ঘ.