২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও বাগেরহাটে ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খাজা রোড এলাকায় সোমবার সকালে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খাজা রোড এলাকায় সোমবার সকালে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা । এছাড়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের খেয়াঘাট থেকে রোববার রাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় এক যুবককে। চট্টগ্রাম: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আব্দুল কুদ্দুস ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনসিডিলসহ আটক তিনজন হলেন- আবু সিদ্দিক প্রকাশ আবু (৩৫), মো. শাহেদ (৩৩) ও মো. জসিম। তিনি জানান, আবু চান্দগাঁওসহ নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার হোতা। দীর্ঘদিন থেকে তিনি মাদক চোরাচালান ও বিক্রি করে আসছেন। কুদ্দুস ভূঁইয়া জানান, শাহেদও মাদক ব্যবসায় জড়িত। জসিম এই দুজনের সহযোগি। তিনি বলেন, গোপনে খবর পেয়ে খাজা রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সকাল ৮টার দিকে ফেনসিডিলসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। কুদ্দুস ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদ শেষে এদের চান্দগাঁও থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হবে। বাগেরহাট: মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের খেয়াঘাটে আটক বাদশা ব্যাপারীর (২৮) ব্যাগ তল্লাশী করে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। বাদশা ঢাকার কেরানীগঞ্জের সুধো ব্যাপারীর ছেলে। তিনি ওই গ্রামে তার শ্বশুর বাড়িতে আসছিলেন। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ঈদের সময় কিছু বাড়তি উপার্জনের জন্য এ সব ফেনসিডিল নিয়ে এসেছিলেন বলে বাদশা পুলিশকে জানিয়েছেন। এই ঘটনা মোল্লাহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএআর/এমএসবি/১৮০০ ঘ.