২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আগুনে ১০টি ঘর পুড়ে ছাই, চারজন আহত

কলাপাড়া উপজেলার রজপাড়া আশ্রয়নের একটি ব্যারাকে রোববার সন্ধ্যায় আগুন লেগে পুড়ে গেছে ১০ টি ঘর। এ অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, অগ্নিকান্ডে ১০ টি ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে সাত নম্বর ব্যারাকের আবুল হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে তাকে স্থানীয়রা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

পটুয়াখালী, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কলাপাড়া উপজেলার রজপাড়া আশ্রয়নের একটি ব্যারাকে রোববার সন্ধ্যায় আগুন লেগে পুড়ে গেছে ১০ টি ঘর। এ অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, অগ্নিকান্ডে ১০ টি ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে সাত নম্বর ব্যারাকের আবুল হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে তাকে স্থানীয়রা জানিয়েছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফরিদা বেগম, ইদ্রিস মিয়া, রফিক, সাহেরা খাতুন, রাশিদা, সালাম গাজী, বশির এর ঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। পরে বরগুনা জেলার আমতলী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নেভাতে গিয়ে ব্যারাকের চার বাসিন্দা আাহত হন। এদের মধ্যে হিমুকে (৩৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দূর্গত ১০ পরিবারের মাঝে দুটি করে কম্বল ও ২০ কেজি করে চাল বিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.