ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস ও ঈদ উপলক্ষে লঘু দণ্ডপ্রাপ্ত ও সন্দেহবশত গ্রেপ্তার করা ২৩৯ জনকে রোববার দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। (সংশোধিত)
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ ও বিজয় দিবস উপলক্ষে সরকার এদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রোববার সকালে এ সংক্রান্ত আদেশের কাগজ হাতে পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০ জনসহ দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২৩৯ জনকে মুক্তি দেওয়া হয়।
তিনি জানান, কিছুদিন আগে কারা কর্তৃপক্ষ ৩০০ জনের একটি তালিকা করে স্বরাষ্ট্র মস্ত্রণালয়ে জমা দিয়েছিল। মন্ত্রণালয় ওই তালিকা থেকে যাচাই বাছাই করে ২৩৯ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এলএইচ/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24