২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে মুজিবনগর সরকার

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার হিসেবে পরিচিতি পায় ওই সরকার। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই সরকার দায়িত্ব পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার হিসেবে পরিচিতি পায় ওই সরকার। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই সরকার দায়িত্ব পালন করে। পাকিস্তানে কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে রেখেই মুজিবনগর সরকার গঠন করা হয়। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রীসভা শপথ নেয়ার পর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুক্তিবাহিনীর গার্ড অব অনার গ্রহণ করেন। সে দিন এই অভিবাদনের নেতৃত্ব দিয়েছিলেন ঝিনাইদহের তৎকালীন এসডিও তৌফিক এলাহী চৌধুরী, এসডিপিও মাহবুবউদ্দীন আহমদ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যাপক শফিউল্লাহ। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নির্দেশে আবদুল মান্নান ও ডা. আহসাবুল হক এবং ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীসহ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। দেশ-বিদেশের সাংবাদিকরা এ সময় উপস্থিতি ছিলেন। মুজিবনগর সরকার: স্থাপিত: ১০ এপ্রিল ১৯৭১; শপথ গ্রহণ: ১৭ এপ্রিল ১৯৭১; অস্থায়ী সচিবালয়: মুজিবনগর; ক্যাম্প অফিস: ৮ থিয়েটার রোড, কলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত। রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন), উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি), প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী: এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইন মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ, প্রধান সেনাপতি: মোহাম্মদ আতাউল গণি ওসমানী, চিফ অব স্টাফ: আবদুর রব, বিমান বাহিনী প্রধান: এ কে খন্দকার। বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ তথ্য, বেতার ও প্রচার: আবদুল মান্নান এমএনএ, সাহায্য ও পুনর্বাসন: অধ্যাপক ইউসুফ আলী এমএনএ, ভলান্টিয়ার কোর: ব্যারিস্টার আমীর-উল ইসলাম এমএনএ, বাণিজ্য: মতিউর রহমান এমএনএ। অস্থায়ী সচিবালয়ে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত কর্মচারীবৃন্দ সেক্রেটারী জেনারেল: রুহুল কুদ্দুস, অর্থ সচিব: খন্দকার আসাদুজ্জামান, ক্যাবিনেট সচিব: তওফিক ইমাম, প্রতিরক্ষা সচিব: আবদুস সামাদ, পররাষ্ট্র সচিব: মাহবুবুল আলম চাষী (নভেম্বর পর্যন্ত) এ ফতেহ্, (পরবর্তীকালে), তথ্য সচিব: আনোয়ারুল হক খান, সংস্থাপন সচিব: নুরুল কাদের খান, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান: আবদুল খালেক, কৃষি সচিব: নূরুদ্দীন আহমদ, বহির্বিশ্বে বিশেষ দূত: বিচারপতি আবু সাঈদ চৌধুরী, নতুন দিল্লিতে মিশন প্রধান: হুমায়ুন রশিদ চৌধুরী, কলকাতায় মিশন প্রধান: হোসেন আলী, পরিকল্পনা কমিশনের প্রধান: ড. মোজাফ্ফর আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য: ড. মোশারফ হোসেন, ড. আনিসুজ্জামান, সৈয়দ আলী আহসান, ড. সারোয়ার মুর্শেদ, ড. স্বদেশ রঞ্জন। বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান: ড. এ আর মল্লিক, ইয়ুথ ক্যাম্প-এর পরিচালক: উইং কমাণ্ডার (অব.) এস আর মির্জা, তথ্য ও প্রচার দপ্তর এর পরিচালক: এম আর আখতার মুকুল, চলচ্চিত্র বিভাগ এর পরিচালক: আবদুল জব্বার, আর্টস ও ডিজাইন বিভাগ এর পরিচালক: কামরুল হাসান, রিলিফ কমিশনার: জে জি ভৌমিক, পরিচালক, চিকিৎসা বিষয়ক পরিচালক: ডা.টি হোসেন, চিকিৎসা বিষয়ক সহকারী পরিচালক : ডা. আহমদ আলী। অস্থায়ী সদস্যদের ব্যক্তিগত স্টাফ অস্থায়ী রাষ্ট্রপতির একান্ত সচিব: কাজী লুৎফুল হক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. ফারুক আজিজ খান, পি আর ও: আলী তারেক, স্টাফ অফিসার: মেজর নূরুল ইসলাম [পরবর্তীকালে মেজর জেনারেল (অব:)], স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব: মামুনুর রশিদ, পি আর ও : রবীন্দ্রনাথ ত্রিবেদী, অর্থমন্ত্রীর একান্ত সচিব: সাদত হুসাইন, কলকাতার মিশনে তথ্য অফিসার: জোয়াদুল করিম, আমিনুল হক বাদশা। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব: কামাল সিদ্দিকী, পি আর ও : কুমার শংকর হাজরা, প্রধান সেনাপতির এডিসি: ক্যাপ্টেন নূর, লেফটেন্যান্ট শেখ কামাল [মরহুম]। প্রধান সেনাপতির পি আর ও : মোস্তফা আল্লামা, উপ-সচিব, দেশরক্ষা: আকবর আলি খান, উপ-সচিব, সংস্থাপন: ওয়ালীউল ইসলাম, উপ-সচিব, স্বরাষ্ট্র: খোরশেদুজ্জামান চৌধুরী, ট্য্রান্সপোর্ট অফিসার: এম এইচ সিদ্দিকী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠানের দায়িত্বে: আশফাকুর রহমান খান, শহীদুল ইসলাম, টি এইচ শিকদার, বেলাল মোহাম্মদ, তাহের সুলতান; বাংলা সংবাদের দায়িত্বে: কামাল লোহানী, ইংরেজী সংবাদের দায়িত্বে: আলী যাকের, ইংরেজী সংবাদ পর্যালোচনা: আলমগীর কবীর; উর্দু অনুষ্ঠানের দায়িত্বে: জাহিদ সিদ্দিকী, সঙ্গীতের দায়িত্বে: সমর দাস, অজিত রায়, নাটকের দায়িত্বে: হাসান ইমাম, রণেন কুশারী, মোস্তফা আনোয়ার। সাক্ষাৎকার অনুষ্ঠান: আশরাফুল আলম, প্রকৌশলের দায়িত্বে: সৈয়দ আবদুস শাকের, রেজাউল করিম চৌধুরী। বিভিন্ন জোনের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ দক্ষিণ-পূর্ব জোন: অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী এমএনএ, জহুর আহমদ চৌধুরী এমএনএ; উত্তর-পূর্ব জোন: দেওয়ান ফরিদ গাজী এমএনএ, শামসুর রহমান খান; পূর্ব জোন: এম এ রব এমএনএ; উত্তর জোন: মতিউর রহমান এমএনএ, এ রউফ এমএনএ; পশ্চিম জোন: আজিজুর রহমান, আশরাফুল ইসলাম এমএনএ; দক্ষিণ-পশ্চিম জোন: এম এ রউফ চৌধুরী এমএনএ, ফনী মজুমদার এমপিএ, জোনাল অফিসের দায়িত্বে: ফয়েজউদ্দীন আহমদ, এস এ সামাদ, কাজী রকিবউদ্দীন আহমদ, এ রব সেরনিয়াবাত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এআরএইচ/এমকে/এমআই/এসকে/১৬৩৫ঘ.