চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে রোববার ভোরে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোর পৌনে ৫টার দিকে রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালায়। এসময় বাজারে ঢুকানোর সময় অবৈধভাবে আনা ৪৫ গাইট বিভিন্ন ধরনের ভারতীয় কাপড় আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, এসব কাপড়ের মধ্যে থান কাপড়, থ্রি পিস, শাড়ি রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ফারুক আহমেদ জানান, আটক কাপড় গণনা ও প্রকৃত মূল্য নির্ধারণের কাজ চলছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াও চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24