২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে বিজয়ের উৎসবে

মুক্তিযুদ্ধে বিজয়ের ৩৬ বছর পূর্তিতে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় রোববার স্মরণ করছে বীর শহীদদের। ভোরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে শুরু হয়েছে দিনের কর্মসূচি। সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময়ে তিন বাহিনীর একটি চৌকষ দল 'সশস্ত্র সালাম' দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 04:46 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ৩৬ বছর পূর্তিতে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় রোববার স্মরণ করছে বীর শহীদদের। ভোরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে শুরু হয়েছে দিনের কর্মসূচি। সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময়ে তিন বাহিনীর একটি চৌকষ দল 'সশস্ত্র সালাম' দেয়। রাষ্ট্রীয় এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গিতা পাসি, যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরী, আইনজীবী ড.কামাল হোসেন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ড.সা'দত হুসেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ড. সালাহউদ্দিন আহমেদসহ সচিব ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এই প্রথমবারে মতো ৭ বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরা ও যুদ্ধাহত ৯ মুক্তিযোদ্ধা ছিলেন। এর আগে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৌঁছালে তাদের স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন। রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর স্পিকার ও ডেপুটি স্পিকার পুস্পস্তবক অপর্ণ করেন। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যগণ ও মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ৭টা ১০ মিনিটে স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করলে সেখানে মানুষের ঢল নামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার উপজেলা প্রশাসন ফুল দেওয়ার পর প্রথম আসেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা। এর পর পর্যায়ক্রমে বিএনপির দুই অংশ খোন্দকার দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খানের নেতৃত্বে একাংশ এবং অপর অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, জেড এ খানের নের্তত্বে এসে ফুল দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির অপর অংশ বেগম রওশন এরশাদ, গোলাম মহসি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মঞ্জুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসমূহ এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, সাভার উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। তারা স্মৃতিসৌধের সামনে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর পর মুক্তিবাহিনী বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে স্বাধীন পতাকা আর মুক্ত লাল সূর্য। ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জেনারেল এএকে নিয়াজীর নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী মুক্তি সেনা ও ভারতীয় বাহিনী নিয়ে গড়া মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে । ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একই ভাবে বিএনপির দুই অংশের নেতারা শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তক অর্পণ করেন। দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন করেন যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। সামরিক বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক বানী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি। রাজধানীর প্রধান প্রধান সড়কের মোহনায় জাতীয় পতকা ও উৎসব পতাকা দিয়ে সাজানো হয়েছে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থণা করা হচ্ছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত বিটিভি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা স