চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর থানার আবাসিক এলাকার 'কে' ব্লক থেকে শুক্রবার গভীর রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আট মহিলাসহ তেরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুনির উদ্দিন, শাহেদ উল্লাহ, মেজবাহ উদ্দিন, মো. রায়হান, মোশাররফ হোসেন, সালেহা বেগম, সোমা আক্তার, রোজিনা আক্তার, শিল্পী আক্তার, সুমাইয়া আক্তার, রেবা আক্তার, শিল্পী বেগম ও জান্নাতুল ফেরদৌস।
হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ শাহীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হালিশহর কে ব্লকের একটি বাসায় অসামাজিক কর্মকাণ্ড চলছে এই সংবাদ পেয়ে শুক্রবার রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ৭৬ ধারায় আদালতে চালান দেয়া হয় বলে পুলিশ কর্মকর্তা শাহীন জানায়।
এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24