ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - র্যাংগস ভবন দুর্ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ এ দাবি করে তাদের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার হওয়া তিন শ্রমিকের লাশ মর্গ থেকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বজনরা। সেইসঙ্গে র্যাংগস ভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে শুক্রবার সকালে দমকল কর্মীরা আরেক দফা উদ্ধার কাজ শুরু করলেও সাড়ে ৩ ঘণ্টা চলার পর কাজ স্থগিত করা হয়। দমকল উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া জানিয়েছেন, এই সময়ের মধ্যে আর কোনো লাশ পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে দমকল কর্মীরা চারটি লাশ উদ্ধার করে। এর মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পাতলামারি গ্রামের আমিনুল ইসলামের (২০) লাশ শুক্রবার দুপুরে তার পরিবারের সদস্যরা নিয়ে যায়। কিন্তু ফরিদপুরের মধুখালি উপজেলার উজানদিয়া গ্রামের রুহুল আমীন (৪৫), দোলোয়ার হোসেন (৪৫) ও জাহিদ মোল্ল
bdnews24